মানব চরিত্র ও মানুষের মন স্বভাবতই জটিল ও পরিবর্তনশীল। সম্পর্ক গড়া যেমন সুখের, ভাঙনও তেমনি বেদনার। জীবনের পথে এই সম্পর্কই একাকীত্ব দূর করে মানুষকে যুক্ত রাখে। তবুও সামাজিক পরিবর্তন ও তীব্র প্রতিযোগিতার কারণে সম্পর্কের বন্ধন আজ দ্রুত দুর্বল হয়ে পড়ছে-ভেঙে যাচ্ছে বিশ্বাস, বন্ধুত্ব ও মানবিক সম্পর্ক।
মানুষ পৃথিবীতে একা আসে, একাই যায়; কিন্তু রেখে যায় কিছু সম্পর্ক। জীবনের সাফল্য ধনসম্পদে নয়, বরং শেষ পর্যন্ত কতটা সম্পর্ক টিকিয়ে রাখা গেছে তার ওপর অনেকটাই নির্ভর করে।
এই বইয়ে সম্পর্কের ইতিহাস ও মানব চরিত্রের নানা জটিল দিক বিশ্লেষণ করা হয়েছে। সেই বিশ্লেষণ থেকে কিছু বাস্তবভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, যা সম্পর্কের সংকট বোঝা ও সমাধানের পথ দেখাতে সহায়ক হবে বলে আশা করা যায়।
অর্ডার করুন