বিয়ে বিশ্বস্ততা ও দায়বদ্ধতা

জন্ম, মৃত্যু ও বিয়ের ধারা হাজার বছর ধরে একইভাবে চলে আসছে। সভ্যতার সূচনালগ্ন থেকেই বিভিন্নভাবে বিয়ের প্রথার বিকাশ ঘটেছে, যার মূল উদ্দেশ্য ছিল সামাজিক স্বীকৃতির মাধ্যমে দাম্পত্য সম্পর্ককে বৈধতা দেওয়া। সময়ের সঙ্গে সঙ্গে এর সামাজিক ও পারিবারিক গুরুত্ব আরও বিস্তৃত হয়েছে।

বিয়ে শুধু যৌন সম্পর্কের বৈধতা নয়, বরং পারস্পরিক নিরাপত্তা, দায়িত্ববোধ ও একাকীত্ব নিরসনের এক সামাজিক বন্ধন। জীবনযাত্রার নানা পর্যায়ে যখন অনেকেই দূরে সরে যায়, তখন একজন জীবনসঙ্গীই হয়ে ওঠে চিরসাথী।

এই দাম্পত্য জীবন সুখ, তিক্ততা ও বিস্ময়ের ভেতর দিয়ে এগিয়ে চলে। দীর্ঘ পথচলায় একসময় অচেনা মানুষটিই হয়ে ওঠে জীবনের সবচেয়ে কাছের সঙ্গী।

অর্ডার করুন

Share:

Leave a Comment

Your email address will not be published.

0

TOP